Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী সালমার বাবা আর নেই

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর জানান সালমা।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার আব্বা আর নেই।” বাবার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তবে কী কারণে তার বাবার মৃত্যু হয়েছে, কিংবা জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন সালমা। ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত গান ‘প্রেম লীলা’ সম্প্রতি প্রকাশ পেয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত গানটির ভিডিও দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

দীর্ঘদিন পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতিও রেকর্ড করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এছাড়া রোহান রাজের জনপ্রিয় ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গানটির শুটিংও শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশের কথা ছিল।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত