Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নীরবতাই শক্তি রাজকীয় লুকে শাকিব খান

ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দু শাকিব খানকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটিমাত্র ছবিতে। কোনো সংলাপ বা সরাসরি বক্তব্য নয়—নীরব উপস্থিতিতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। সেখানে তাকে দেখা যায় রাজকীয় ধাঁচের ধবধবে সাদা শেরওয়ানি স্টাইলের কোট ও মানানসই প্যান্টে। কলার ও হাতায় সোনালি নকশা, চোখে সানগ্লাস, পরিপাটি চুল এবং গোঁফ-দাড়ির ছাঁটে পুরো লুকটি হয়ে উঠেছে আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।

ছবির ক্যাপশনে তিনি লেখেন—যন্ত্রণার চিৎকারের চেয়ে নীরবতাই বেশি শক্তিশালী। সংক্ষিপ্ত এই বাক্যেই যেন জীবনের অভিজ্ঞতা, সংযম আর পরিণত দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই তারকা—এমনটাই মনে করছেন তার ভক্তরা।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে টাইমলাইন। কেউ শাকিব খানকে আবারও ‘রাজকীয় আবেশে’ দেখছেন, কেউবা ধারণা করছেন—এই লুক হয়তো আসন্ন কোনো বড় প্রজেক্ট বা নতুন চমকের পূর্বাভাস। সব মিলিয়ে, নীরব ছবিতেই ফের আলোচনার শীর্ষে শাকিব খান

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি

‘বাইফা সিজন ৫’-এর মার্কেটিং হেড হিসেবে যুক্ত হলেন আরিফ আবরাজ

ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

তারেক রহমানের কথায় পরীমনির মুগ্ধ দৃষ্টি

ভুল চিকিৎসায় শ্যামনগরে রোগীর মৃত্যু

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

ম্যানিলায় ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অংশগ্রহণ: আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের আহ্বান