শনিবার , 17 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁস

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 17, 2026 1:41 পূর্বাহ্ন

বিনোদন ডেক্স
অভিনেত্রী পূজা চেরির গায়েহলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের কয়েকটি পেজে ভিডিওটি প্রকাশের পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। জানা গেছে, শুটিং সেটে গোপনে ধারণ করা এই ভিডিওটি কে বা কারা ফাঁস করেছেন, তা এখনও নিশ্চিত নয়।

মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওটিতে নাচ ও গানে ভরপুর একটি গায়েহলুদের দৃশ্য দেখা যায়। ভিডিওতে গায়েহলুদের সাজে পূজা চেরীকে ঘিরে অনেককে দেখা যায়। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীকে মাঝখানে নাচতে দেখা যায়, এরপর উঠে আসে সাজানো বিয়েবাড়ির পরিবেশ।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীরা পূজার লুকের প্রশংসায় মেতে উঠেছেন। মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করছেন অনেকেই।

জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ভিডিওটি ধারণ করা হয়। সিনেমাটিতে পূজার উপস্থিতি নিয়ে যেমন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়া নিয়ে নানা প্রশ্নও উঠেছে।

শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা হচ্ছে, সেখান থেকেই কেউ ভিডিওটি ফাঁস করেছেন। তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে আছেন দর্শক সেটা ফাঁস হওয়া ভিডিওগুলোতে প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল।

টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ডাইনামিক অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে। এ ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আছেন নিশো ও পূজা।

আরো অনেক চমকের একটি হলো এ ছবি দিয়ে প্রায় ১০ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ডলি জহুর। সব মিলিয়ে বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলেই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন