Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল। মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমিনা।

শৈশবেই বাবা-মাকে হারান মহানবী (সা.)। পরবর্তীতে তিনি মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য, ক্ষমা ও মানবিকতার অনন্য আদর্শ প্রতিষ্ঠা করেন। ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

পবিত্র দিনটি উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দোয়া, দান-সদকা ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করছেন। অনেকেই নফল রোজাও রাখছেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তারা হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে দেশে আজ সরকারি ছুটি পালিত হচ্ছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ ও লাইট পোস্টও সাজানো হয়েছে জাতীয় পতাকা ও ধর্মীয় বাণীসংবলিত ব্যানারে।

ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপক আয়োজন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের বিশিষ্ট আলেম-ওলামারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করবেন।

এছাড়া আয়োজনের মধ্যে রয়েছে কিরাত, হামদ-নাত ও সেমিনার। শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত