Tuesday , 5 May 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদী শক্তি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তারা এমন একটি গণমাধ্যম গোষ্ঠী গড়ে তুলতে চায়, যা তাদের অপকর্মের পক্ষে জনমত তৈরি করবে।

মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব জনগণের কাছে সঠিক ও সত্য তথ্য পৌঁছে দেওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে এটি মিথ্যা, বিকৃত ও স্বার্থনির্ভর তথ্য প্রচারের মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য হুমকি তৈরি করছে।

তিনি আরও বলেন, যারা অন্যায়, অত্যাচার, খুন ও গুমের বিরুদ্ধে কথা বলেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।

গণমাধ্যম খাতে শৃঙ্খলা ফেরাতে একটি কার্যকর নীতিমালার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিগগিরই একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

এছাড়া পেশাদার ও অপেশাদার সাংবাদিকতার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ করছে। ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা বর্তমানে নানা চাপে পড়ছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

ক্ষমতা ও সম্মানের মালিক আল্লাহ: তারেক রহমান

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত আমির

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

একুশের প্রথম প্রহরে গয়েশ্বর-নিপুণ ও উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক

বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায় ৭০ শতাংশ ভোটার: ইএএসডির জরিপ

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না