Thursday , 12 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে জানানো হয়, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্বের ফলে এ বিশাল আয়োজন সফল হয়েছে।

প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। পাশাপাশি চূড়ান্ত ফল ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ আয়োজন এবং এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হলো। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্লট দুর্নীতি মামলায় রেহানার ৭, টিউলিপের ২ বছরের কারাদণ্ড

বেগম রোকেয়ার চেতনা আজও আমাদের পথপ্রদর্শক: প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নতুন আলোচনা

কেরানীগঞ্জে পশুর হাটের দুই ইজারাদারকে মোট ৫ লাখ টাকা জরিমানা

কথা দিচ্ছি, জনগণের সঙ্গে কখনো বেইমানি করব না: জামায়াত আমির

গ্যাসের তীব্র সংকটে দিশেহারা সিএনজি চালকরা: দৈনিক জমার টাকা ও সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তা

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান

জিয়াউর রহমান স্বাধীনতার এক অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী