Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নারীদের জন্য আবারও চালু হলো ‘পিংক বাস’ সেবা

রাজধানীতে কর্মজীবী নারীসহ নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আবারও চালু হলো পৃথক ‘পিংক বাস’ সেবা। গোলাপি রঙের বিশেষ এই বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী সহকারী। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের উদ্যোগে নতুন করে এই সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী সহকারীর মাধ্যমে পিংক বাস সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন সূত্র জানিয়েছে, কর্মজীবী নারীসহ নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ বাসগুলো পরিচালনা করা হবে। এসব বাসের চালক ও সহকারী হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সেবা চালু করা হলেও বিভিন্ন কারণে তা নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে অনেক দিন পর আবারও নারী যাত্রীদের জন্য বিশেষ এই পরিবহন সেবা চালু করা হলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন করে পিংক বাস সেবা চালু হওয়ায় রাজধানীর নারী যাত্রীরা গণপরিবহনে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি নারী চালক ও সহকারী নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বাড়বে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

নির্বাচনে যে আসন থেকে লড়ছেন জারা-আখতার-পাটওয়ারী

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর সাথে জুলিয়ান হিলের সাক্ষাৎ

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

প্লট দুর্নীতি মামলায় রেহানার ৭, টিউলিপের ২ বছরের কারাদণ্ড

কেরানীগঞ্জে তীব্র লোডশেডিং: নাভিশ্বাস জনজীবনে, ব্যাহত উৎপাদন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর