Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে আহত-১০

কুয়াশায় মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের ভেতরে প্রায় অর্ধশত যাত্রী আটকা পড়লে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।

আহতরা হলেন- নিয়ামত (২২), ইয়াছিন (১৯, হায়দার আলী (৪৫), আমেদ মিয়া (৬৫), জুলেখা আক্তার (৩৯) ও রেজবি মিয়া (৪২)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

“মাত্র ১ দিনের সময় দিয়ে কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, হতাশ ও বিক্ষুদ্ধ আবেদনকারীরা”

ফেরি থেকে ধলেশ্বরীতে ট্রাকসহ ৫ যান, নিখোঁজ ১

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

কেরানীগঞ্জে ইয়াবার কারখানা, গ্রেফতার ২

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীর করা অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

জামায়াতের জোট থেকে দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান