Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ব্যবসায় মন্দা, ক্রেতাহীন বসে আছেন লায়ন শপার্স ওয়াল্ড মার্কেটের ব্যবসায়ীরা।

কেরানীগঞ্জের কদমতলী বাবু বাজার ব্রিজ সংলগ্ন অন্যতম পরিচিত মার্কেট লায়ন শপার্স ওয়াল্ড মার্কেটে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। দিনের বড় একটি সময় দোকান খুলে বসে থাকলেও প্রত্যাশিত ক্রেতার দেখা মিলছে না বলে জানিয়েছেন বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় মার্কেটটিতে ক্রেতাদের আনাগোনা কমেছে। বিশেষ করে স্বাভাবিক কর্মদিবসেও অনেক দোকানে দীর্ঘ সময় ধরে কোনো ক্রেতা না আসায় অলস সময় কাটাতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে বিক্রির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি দোকান পরিচালনার খরচ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।

ব্যবসায়ীরা বলছেন, দোকানের ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ নিয়মিত খরচ ঠিকই রয়েছে। কিন্তু সেই তুলনায় বিক্রি না থাকায় অনেকের ব্যবসা এখন চাপের মধ্যে পড়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে ছোট ব্যবসায়ীদের জন্য টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের মতে, ক্রেতাদের চলাচল ও কেনাকাটার ধরনেও পরিবর্তন এসেছে। অনলাইন কেনাকাটার বিস্তার, আশপাশে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠা এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের প্রভাব কদমতলীর স্থানীয় বাজারগুলোর ওপর পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত