শুক্রবার , 5 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খালেদা জিয়া ছাড়া গনতন্ত্র অপূর্ণ- আমান উল্লাহ আমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 5, 2025 6:41 অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, “আল্লাহর কাছে ফরিয়াদ করছি—বেগম খালেদা জিয়া যেন বিএনপিকে আবার ক্ষমতায় দেখে যেতে পারেন। খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র অপূর্ণ থাকে। গণতন্ত্রে ভোটের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে আসেননি—এমন দল বাংলাদেশে নেই। আপনারা আমাকে চারবার এমপি বানিয়েছেন, খালেদা জিয়া আমাকে মন্ত্রী বানিয়েছিলেন। কেরানীগঞ্জের জন্য যা চেয়েছি, তিনিই আমাকে দিয়েছেন। গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের সময় দেশের জন্য আমরা কিছু করতে পারিনি।”

শনিবার কেরানীগঞ্জের আটিবাজার কলেজ মাঠে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান। পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল হক মনির।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজা ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাশমত উল্লাহ নবী, ঢাকা–২ আসনের আওতাধীন কেরানীগঞ্জের সাতটি ইউনিয়নের সভাপতি–সেক্রেটারিসহ হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষ। উল্লেখযোগ্য সংখ্যক মহিলা নেত্রী ও কর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কাজী সেলিম রেজা। এর আগে আসরের নামাজ আদায় শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

২৫ মার্চ গণহত্যার ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধানমন্ত্রীর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর

জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ

‘নির্বাচিত প্রেমের গল্প’ গ্রন্থের জন্য ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন লেখক ও অর্থনীতিবিদ কেতন শেখ

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

মসজিদ-শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণের থেকে আমি বিরত রাখবো- গয়েশ্বর চন্দ্র রায়

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের