বুধবার , 14 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদকের তদন্ত

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 14, 2026 2:37 পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে সরেজমিন তদন্ত পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। তদন্ত শেষে প্রকাশিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

গত ১১ জানুয়ারি দৈনিক আমার দেশ পত্রিকায় কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া ও তার কার্যালয়ের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে পরদিন ১২ জানুয়ারি দুপুরে দুদকের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম চালায়।

তদন্ত চলাকালে দুদক টিম সংবাদে উল্লিখিত অভিযোগকারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে অভিযোগের বিস্তারিত জানতে চায়। একই সঙ্গে অভিযুক্ত এসিল্যান্ডের কাছ থেকেও অভিযোগ সংক্রান্ত ব্যাখ্যা গ্রহণ করা হয়। অভিযোগকারী ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিক যাচাই সম্পন্ন করে এনফোর্সমেন্ট টিম।

এ বিষয়ে দুদক এনফোর্সমেন্ট টিমের প্রধান ও সহকারী পরিচালক আরিফুর রহমান দৈনিক কালবেলাকে জানান, আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরেই আমরা কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে তদন্ত পরিচালনা করেছি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার পর তিনি স্বীকার করেছেন যে টাকা চাওয়ার বিষয়ে তার অভিযোগটি সত্য নয়। এছাড়া তিনি জানান, উক্ত প্রতিবেদনের বিষয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদক বা সুজন কেরানীগঞ্জ সম্পাদক কাওসার আহমেদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং এসিল্যান্ড বা তার কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী তার কাছে কোনো ধরনের অর্থ দাবি করেননি।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি অফিসে সক্রিয় দালালচক্র ও অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এতে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে আমার ও আমার অফিসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক এবং ঢাকা জেলার জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরকি করাচ্ছে: তারেক রহমান

গ্ল্যামারাস রূপে আলোচনায় তাহসানপত্নী রোজা আহমেদ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামায়াতের আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী

আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব: আইনগত দিক যাচাই করছে সরকার

কথা দিচ্ছি, জনগণের সঙ্গে কখনো বেইমানি করব না: জামায়াত আমির

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ; পরিবারের অন্যরা সুবিধাবঞ্চিত: উপদেষ্টা রিজওয়ানা হাসান