Wednesday , 11 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, প্রস্তুতি শেষ পর্যায়ে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ বিতরণ কার্যক্রমের মাধ্যমে একে একে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট পেপার-বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব উপকরণ।

রাত পোহালেই ভোট। এ উপলক্ষে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, অমোচনীয় কালি ও ভোটার তালিকা। প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা বুঝে নিচ্ছেন এসব সরঞ্জাম।

সকাল থেকে কেরানীগঞ্জে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত উপজেলা প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল। নির্বাচনের সময় উপজেলাজুড়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করবেন তারা। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে এই কার্যালয় থেকেই।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিতে ভিড় করছেন। কেন্দ্রভিত্তিকভাবে সব সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িযোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলেও তিনি জানান।

নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনী ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে।

কেরানীগঞ্জে দুটি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-৩ আসনে রয়েছে ১২৬টি ভোটকেন্দ্র এবং ঢাকা-২ আসনে রয়েছে ৯৫টি ভোটকেন্দ্র।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান

শীতকালেও কমেনি সবজির দাম, ক্রেতাদের ভোগান্তি বেড়েছে

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার

নেশার টাকার জোগান না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

পুরান ঢাকার নলগোলায় ম্যানহোলে নেমে পরিচ্ছন্নতাকর্মী নিখোঁজ, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সংসদ সদস্য হামিদুর রহমান

দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক