Wednesday , 29 April 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জের খেজুরবাগ-পারগেন্ডারিয়ায় ৬৮ রাউন্ড গুলিসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ-এ অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১০ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী ও বিশেষ ডিউটি পালনকালে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজনের বাড়ি খেজুরবাগ এলাকায় এবং অপরজন টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায়।

অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

মাদক মামলা থেকে খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন ভুয়া র‍্যাব গ্রেপ্তার

ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন রেজাউল কবির পল

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা: ইসি

বিগত সরকারের সময়ে ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচার: গভর্নর