Friday , 31 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

স্বামীর করা অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর

জামালপুর প্রতিনিধি:

​জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে স্বামীর দায়ের করা অপহরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এক গৃহবধূ। একই সঙ্গে তিনি স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের মাদকাসক্তি ও শারীরিক-মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে উসমান গনি নামের এক ব্যক্তি তার স্ত্রী মীম আক্তার ও সন্তানদের অপহরণ করা হয়েছে মর্মে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে শরীফপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার নাম জড়ানো হয়।

​পরবর্তীতে গত ২৮ জুলাই ২০২৬ তারিখে গণমাধ্যমের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন গৃহবধূ মীম আক্তার। তিনি জানান, তিনি মূলত কোনো অপহরণের শিকার হননি। স্বামীর মাদকাসক্তি ও নিয়মিত নির্যাতনের হাত থেকে বাঁচতে এবং অতিষ্ঠ হয়ে তিনি নিজের ইচ্ছায় ঢাকায় চলে আসেন এবং সন্তানরা তার নানির কাছে নিরাপদে রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার পর তিনি ২৮ জুলাই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেন।

​এদিকে, অপহরণ মামলার এজাহারে নাম আসার কারণে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় শ্রমিকদল নেতা মো. মানিক মিয়া। তিনি বলেন, “এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের কারণে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এমনকি আমাকে শরীফপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদ থেকেও অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপির নিকট একটি নিরপেক্ষ তদন্ত ও তার স্থগিত হওয়া সাংগঠনিক পদ পুনর্বহালের জোরালো আবেদন জানিয়েছেন।

​মীম আক্তারের এমন চাঞ্চল্যকর বক্তব্য প্রকাশ্যে আসার পর পুরো এলাকজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। স্থানীয় সচেতন মহলের মতে, পুরো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

​তবে এই প্রতিবেদনের বিষয়ে অভিযুক্ত স্বামী উসমান গনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

​বর্তমানে এই ঘটনার আসল সত্যতা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের ওপর নির্ভর করছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের এক কর্মকর্তা আটক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী

নীরবে দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব

দেশের প্রথম জাতীয় সংবাদ জাদুঘর ‘নিউজিয়াম’ প্রতিষ্ঠার প্রস্তাবনা উপস্থাপন

হাজিরা খাতা নিয়ে বিতর্ক, দৌড়ে অফিস ছাড়লেন মহিলা বিষয়ক কর্মকর্তা

রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড়

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি