Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বিস্ফোরক উদ্ধার ও নিষ্ক্রিয়করণ

​রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সদৃশ একটি বিস্ফোরক বস্তু উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সাথে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে।
​ঘটনার বিবরণী থেকে জানা যায়, শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে শাপলা চত্বর সংলগ্ন এলাকায় একটি রথযাত্রা অতিক্রম করার সময় রাস্তায় একটি ছাতা পড়ে থাকতে দেখেন এক পূণ্যার্থী। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের অবহিত করেন।
​আনসার সদস্যরা ছাতাটি তোলার সময় এর ভেতরে লাল রঙের আলো জ্বলতে দেখতে পান। বিপদের শঙ্কা বুঝতে পেরে তাঁরা তৎক্ষণাৎ ছাতাটি নিরাপদে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে ডিএমপির বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে, ছাতার বোতামে চাপ দিলেই এটি বিস্ফোরিত হতে পারত। বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তির সাহায্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে বড় ধরণের কোনো দুর্ঘটনা এড়ায়।
​এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন