Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নবাবগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​ঢাকার নবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
​ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।
​ডিবি (দক্ষিণ)-এর এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ ১২ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত ১০:১৫ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ বাজার এলাকার কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। সেখান থেকে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ সেলিম (৪২), পিতা- মোঃ নাসির, মাতা- নবিজা বেগম, সাং- বাহ্রা চরকান্দি, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা (৩০ পিস ইয়াবাসহ)।
২. মোঃ শান্ত ইসলাম (২৮), পিতা- মোঃ সারো হোসেন, মাতা- ফাহিমা বেগম, সাং- রামনাথপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা (২০ পিস ইয়াবাসহ)।
​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২০, তারিখ: ১৩/০৮/২০২৬ খ্রিঃ)। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে দেশে আসছেন তারেক রহমান

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত,নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস

সীমান্ত অতিক্রম করায় পঞ্চগড়ে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিএসএফ

পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসির ব্যাখ্যা

ঢাকায় তীব্র শীতের বিষয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রাজধানীতে বাড়ছে শীতের প্রকোপ,তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে