Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

​ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

​ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ডিবির দুটি দল এ অভিযান পরিচালনা করে।

​অভিযানের বিবরণ ও গ্রেফতারকৃতদের পরিচয়:

​প্রথম অভিযান: এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজ-উদ দৌলাহের নেতৃত্বে একটি দল গত ০৮/০৮/২০২৬ খ্রিঃ রাত ২০:১০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সাজিদ (২৩)-কে গ্রেফতার করে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

​দ্বিতীয় অভিযান: এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে অপর একটি দল একই তারিখে (০৮/০৮/২০২৬ খ্রিঃ) রাত ২৩:৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেল স্টেশনের সামনের খালপাড় ব্রিজের ওপর থেকে ২২ পিস ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন ঢালী (৩২)-কে গ্রেফতার করে। তিনি শরীয়তপুর জেলার পালং থানার আটিপাড়া এলাকার মৃত খলিল ঢালীর ছেলে (বর্তমান ঠিকানা: কালীবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ)।

​গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা (মামলা নং-২৩, তারিখ: ০৯/০৮/২০২৬ এবং মামলা নং-২৪, তারিখ: ০৯/০৮/২০২৬) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাদক মামলা থেকে খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

T.E.A Cosmo Carnival-এ স্টানিং লুকে আলিশা ইসলাম: গ্রামীণ বাংলার গল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার আঞ্জুমান মুনিয়া

যুক্তরাজ্যে সড়ক ‍দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষনের পর পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার-২

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি’

সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব