মঙ্গলবার , 16 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 16, 2025 10:17 পূর্বাহ্ন

 

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলে সেখানে হাজারো মানুষ সমবেত হন।

প্রায় এক মাসব্যাপী প্রস্তুতির অংশ হিসেবে রেওয়াজ অনুযায়ী গত চার দিন স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গণে জনসমাগম বাড়তে থাকে।

এদিন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিনের প্রথম প্রহরে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে যে আসন থেকে লড়ছেন জারা-আখতার-পাটওয়ারী

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে সম্মতি: ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

তারেক রহমান দেশে ফেরার দিন ১০ রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

ঢালিউডের গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিমের বোল্ড লুকে নেটিজেনদের উচ্ছ্বাস

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক

খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন পাটওয়ারী

সব সময় সাংবাদিকদের সাথে আছি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী