শুক্রবার , 19 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 19, 2025 12:35 অপরাহ্ন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নগরের আড়ংঘাটা শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামে একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। তার বাবার নাম বজলুর রহমান শেখ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আড়ংঘাটা শলুয়া বাজারে চায়ের দোকানে বসেছিলেনএমদাদুল হক মিলনসহ কয়েকজন। এ সময় দুইটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে গুলি করে। এতে মিলন ও দেবাশীষ গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। আর দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, শলুয়া বাজারে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। আমরা যতটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ ইসলাম

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম: প্রধানমন্ত্রী

ইকরার শেষ বিদায়েও আসেননি স্বামী জাহের আলভী

রাষ্ট্রীয় শোক ঘিরে ঢাকায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, বলা হলো যেসব কথা

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী