নানা নাটকীয়তার পর ইসলামী আন্দোলনকে ছাড়াই আসন সমঝোতার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই নির্বাচনী ঐক্যের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, যার শ্লোগান ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আইডিইবি মিলনায়তনে আসন বণ্টনের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের। তিনি বলেন, এটি কোনো দান নয়, বরং দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতার ফল।
সমঝোতা অনুযায়ী জামায়াত পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং এলডিপি ৭টি আসন। এছাড়া এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম ও বিডিপি পেয়েছে ২টি করে আসন। আপাতত জাগপা ও খেলাফত আন্দোলন কোনো আসন পায়নি।
সংবাদ সম্মেলনে জোট নেতারা বলেন, দুঃশাসনের অবসান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এই ঐক্য। তারা আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনও এই জোটে যোগ দেবে।
তবে জোটের ভেতর থেকেই অনিশ্চয়তার আভাস মিলছে। একাধিক শরিক দলের নেতা জানিয়েছেন, ইসলামী আন্দোলন এখনো সাড়া দেয়নি এবং পালটা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত তারা কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















