বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে, তবে নিরীহ ও নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। মিথ্যা মামলা হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে এক চোরাকারবারি নিহতের ঘটনায় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ নিরপরাধ রাজনৈতিক নেতাদের আসামি করে গুমের মামলা দায়েরের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।
হারুনুর রশীদ বলেন, তারেক রহমান আগামীর বাংলাদেশকে নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান, যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক প্রতিহিংসার স্থান থাকবে না। তিনি অভিযোগ করেন, পুলিশ এখনও তাদের অতীত আচরণ থেকে বের হতে পারেনি এবং কিছু ক্ষেত্রে হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে।
তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানান। পাশাপাশি তদন্তের স্বার্থে বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথাও বলেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















