বৃহস্পতিবার , 29 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: শবনম ফারিয়া

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 29, 2026 1:47 অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট ও রসিক ভঙ্গির জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ঘটনা থেকে ব্যক্তিগত অনুভূতি—সবকিছুই তিনি খোলামেলাভাবে তুলে ধরেন ভক্তদের সামনে। এবার নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও দেখে স্মৃতিতে ফিরে গেল তার প্রয়াত বাবার কথা।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে তার ধৈর্যশীল আচরণ ফারিয়ার নজর কাড়ে। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানান, এসব ভিডিও দেখে তার বাবার শান্ত ও সহনশীল স্বভাবের কথা মনে পড়ে গেছে।

স্ট্যাটাসে ফারিয়া মজার ছলে নিজের পারিবারিক স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, তার বাবা ছিলেন ভীষণ ঠান্ডা মেজাজের মানুষ, বিপরীতে মা ছিলেন বেশ কড়া স্বভাবের। দাদির শাসনে বেড়ে ওঠা বাবাকে পরবর্তীতে স্ত্রী ও তিন কন্যার সঙ্গেও ‘শাসনের’ মধ্যেই জীবন কাটাতে হয়েছে—এমন কথাও রসিকতার ভঙ্গিতে তুলে ধরেন অভিনেত্রী।

নিজের লেখাকে একেবারেই হাস্যরসাত্মক উল্লেখ করে শবনম ফারিয়া স্পষ্ট করে দেন, এর সঙ্গে রাজনীতি বা ধর্মীয় কোনো বার্তা জড়িত নয়। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়টিকে যেন অযথা সিরিয়াস বা ধর্মীয় ব্যাখ্যায় না নেওয়া হয় এবং এটি নিয়ে সংবাদ না করার আহ্বান জানান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন ভুয়া র‍্যাব গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব: আইনগত দিক যাচাই করছে সরকার

যুক্তরাজ্যে সড়ক ‍দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

নিষেধাজ্ঞা কাটিয়ে খুলেছে শপিংমলও

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু