রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়। রবিবার (১ মার্চ) বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী।
জানা যায়, নেপাল থেকে আলভীর ফেরার অপেক্ষায় বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি উপস্থিত না হওয়ায় দাফন সম্পন্ন করা হয়।
এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার মামা শেখ তানভীর আহমেদ রাজধানীর পল্লবী থানায় জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভীসহ তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে, যার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















