ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট-২০২৬’ উপলক্ষে ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৩। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিশেষ ‘রোবাস্ট’ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) র্যাব-৩ জানায়, ঢাকা-৮ এর পীর জঙ্গী মাজার রোড (মতিঝিল আইডিয়াল স্কুল) এবং ঢাকা-৯ এর বাসাবো তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত জনসভায় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।
এছাড়া সবুজবাগ, মুগদা, শাহজাহানপুর, খিলগাঁও, শাহবাগ, মতিঝিল, পল্টন ও রমনা থানায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টহল এবং সংশ্লিষ্ট এলাকায় ২৪ ঘণ্টা রোবাস্ট টহল চলছে।
র্যাব জানায়, ১ ফেব্রুয়ারি থেকে মোটরকেড পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যা নির্বাচন ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

















