রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জনতা ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার এসআই মো. আরাফাত হোসেন জানান, প্রাথমিকভাবে ছাদ থেকে পড়ে মৃত্যুর ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত সুবীর বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা ছিলেন।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

















