মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার ভূমিকা খাটো করার যেকোনো প্রচেষ্টা প্রমাণ করে, তিনি স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমান আকস্মিকভাবে স্বাধীনতার ঘোষণা দেননি; বরং এর পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি ও সুস্পষ্ট প্রেক্ষাপট। ‘একটি জাতির জন্ম’ শীর্ষক তার লেখার মাধ্যমে সেই প্রক্রিয়ার নানা দিক উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, সম্ভাবনা অনেক থাকলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর ও শক্তিশালী দেশ গড়া সম্ভব।
তিনি বর্তমান সরকারকে জনগণের ভোটে নির্বাচিত উল্লেখ করে বলেন, সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে স্বাধীনতা দিবসের অঙ্গীকার হিসেবে তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় তার দল—সবার জন্য সমৃদ্ধ ও সুন্দর জীবন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















