মঙ্গলবার , 10 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে অনুপস্থিত শোবিজের বেশিরভাগ তারকা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 10, 2026 11:26 অপরাহ্ন

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনেও চলছে নানা আলোচনা। অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও বিদেশে অবস্থানের কারণে কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না।

জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান ও ঢালিউড সুপারস্টার শাকিব খান ঢাকা-১৭ আসনের ভোটার। তবে শাকিব খান বর্তমানে ভারতে সিনেমার শুটিংয়ে থাকায় ভোট দেওয়া হচ্ছে না তার। অপু বিশ্বাস ঢাকা-১১, পূর্ণিমা ঢাকা-১৮ এবং সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার।

এ ছাড়া মিশা সওদাগর ঢাকা-১৮, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া ঢাকা-৮, মেহজাবীন চৌধুরী ও আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আরিফিন শুভও এবার ভোট দিতে পারছেন না।

নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, এবারের নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং একটি সুষ্ঠু ভোটের মাধ্যমেই দেশ পাবে গণতান্ত্রিক সরকার।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ