বুধবার , 1 এপ্রিল 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কাচ্চি না খেয়ে ফিরবেন না জ্যোতির্ময়ী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
এপ্রিল 1, 2026 12:30 অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা–এ অভিনয়ের সূত্রে প্রথমবার বাংলাদেশে এসেছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আর এই প্রথম সফরেই দেশের আতিথেয়তা ও খাবারের প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী কুণ্ডু স্পষ্ট ভাষায় জানান, কাচ্চি বিরিয়ানি না খেয়ে তিনি বাংলাদেশ ছাড়বেন না। তার ভাষায়, “কাচ্চি বিরিয়ানি না খাইয়ে যদি আমাকে ভারত পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে না।” তিনি আরও বলেন, এই সফরে সময় পেলে দেশের বিভিন্ন স্থানে ঘোরারও পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে আসা নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, বহুদিন ধরেই তিনি এই দেশের সংস্কৃতি, মানুষ এবং দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার অপেক্ষায় ছিলেন। ভারতের বিভিন্ন মানুষের কাছ থেকে বাংলাদেশের আতিথেয়তা, আন্তরিকতা এবং বিশেষ করে খাবারের প্রশংসা শুনে তার আগ্রহ আরও বেড়ে যায়।

বাংলাদেশি খাবারের প্রতি আকর্ষণের প্রসঙ্গে তিনি বিশেষভাবে কাচ্চি বিরিয়ানির কথা উল্লেখ করেন। পাশাপাশি ইলিশ মাছ পছন্দ করলেও কাঁটার কারণে তা খেতে অসুবিধার কথা খোলাখুলি স্বীকার করেন। তবে কেউ যদি কাঁটা বেছে দেন, তাহলে ইলিশ খেতেও তার আপত্তি নেই বলেও জানান।

বাংলাদেশ সফরের শুরুতেই এমন ইতিবাচক অভিজ্ঞতা তার ভবিষ্যৎ কাজ এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন রেজাউল কবির পল

বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মায়ের মরদেহ দেখে গভীর শোকে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান

বিজয় দিবসে মোদীর পোস্ট, নেই বাংলাদেশের নাম

আরবান ফ্লেভারস রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সাগর–জ্যাকলিন জুটি

বিএনপির ‘১ টাকার ইফতার’ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের স্বস্তি

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা |

“টপ অর্ডারের ধস, বড় ব্যবধানের হার: পাকিস্তানের কাছে ১২৮ রানে ধরা খেল বাংলাদেশ”