রবিবার , 15 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 15, 2026 9:56 অপরাহ্ন

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, রমজান সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। সিয়াম, ইবাদত ও দান-সদকার মাধ্যমে এ মাস মানুষকে আত্মসংযমী ও নৈতিক জীবন গঠনে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ এনে দেয়।

বার্তায় তিনি উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। এ মাসে সত্যনিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও তওবায় মনোনিবেশ করা উচিত। ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করে আত্মশুদ্ধির চর্চাই এ মাসের মূল বার্তা।

শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন—সবাইয়ের রোজা, নামাজ ও নেক আমল কবুল হোক এবং দেশ-জাতির জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র এই মাস।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত