মঙ্গলবার , 3 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 3, 2026 1:15 অপরাহ্ন

আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে।

গত সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। তার ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিএনপি প্রার্থীর ভাষ্য, উপনির্বাচনের সময় সরকারি কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবে না: জামায়াত আমির

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, ১১ মরদেহ পাওয়া গেছে

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

কেরানীগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়ের গণসংযোগ

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

ভাঙছে দীর্ঘদিনের প্রথা, আজ শপথ নেবে নতুন সরকার

কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের সৌজন্যে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ইফতার আয়োজন

নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি