শনিবার , 6 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 6, 2025 9:41 অপরাহ্ন

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরো মাত্রায় রয়েছে। তবে তফসিল ঘোষণা কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কমিশন।

আজ শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। তিনি জানান, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।’ আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনের ব্যাপারে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।এছাড়া তিনি সাংবাদিকদের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’ শীর্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন। এই প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে পৃথক অধিবেশনে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন।

তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্য অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ