মঙ্গলবার , 6 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 6, 2026 1:03 পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। ৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সেখানেই এমন কথা বলেন তারেক রহমান।

একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হয়, সেটিও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বৈঠকে উপস্থিত বাম নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের ওপর জোর দেন বাম নেতারা।

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।’

যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা। বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তারা।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

ফুটপাত-রাস্তার দখল ছাড়তে বলল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল

ইসি ভবনের সামনে ছাত্রদলের অবস্থান

জায়মার ব্যক্তিত্বে মুগ্ধ বাঁধন

দেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল: জামায়াত আমির

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জিএম আইটি প্রেজেন্ট বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

‘মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি’

“টপ অর্ডারের ধস, বড় ব্যবধানের হার: পাকিস্তানের কাছে ১২৮ রানে ধরা খেল বাংলাদেশ”