রবিবার , 8 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 8, 2026 6:37 অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে তিনি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে জাইমা রহমান বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি সুসংগঠিত নেতৃত্ব কাঠামো তৈরি না হলে যোগ্য নারী নেতৃত্ব বিকশিত হবে না। ধারাবাহিকতা না থাকলে নারীদের জন্য সুযোগ-সুবিধাও টেকসই হয় না।

তিনি আরও বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতার অভাব থাকলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাও কঠিন হয়ে পড়ে।

নেতৃত্ব বিকাশে অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তালগাছের ছায়ার উদাহরণ দেন জাইমা রহমান। তিনি বলেন, অভিজ্ঞ কারও দিকনির্দেশনা ছাড়া নতুন নেতৃত্ব গড়ে ওঠা সম্ভব নয়। রাজনীতিতে পুরুষদের জন্য নানা সুযোগ থাকলেও নারীরা এখনো সে তুলনায় অনেকটাই পিছিয়ে।

নারীদের রাজনৈতিক নেটওয়ার্ক ও সংযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সব ক্ষেত্রে পুরুষ রাজনীতিবিদদের দায় নেই, নারীদের নিজেদের মধ্যেও সংযোগ ও সহায়তার কাঠামো গড়ে তুলতে হবে।

রাজনীতিতে অর্থনৈতিক বৈষম্যকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জাইমা রহমান বলেন, নারী নেত্রীদের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও সুযোগ নিশ্চিত করা গেলে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা অনেকাংশে দূর হবে।

তরুণদের মেধা ও শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, একটি নতুন ও ভিন্নধর্মী বাংলাদেশ গড়তে হলে চিন্তার পরিবর্তন জরুরি। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ