মঙ্গলবার , 27 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 27, 2026 7:03 অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণের পর বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে কন্যা জাইমা রহমানকেও অংশ নিতে দেখা যাচ্ছে। তবে এবার জাইমা একাই দৃক গ্যালারি পরিদর্শন করেছেন। যা তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে দৃক গ্যালারি পরিদর্শনের কিছু ছবি শেয়ার করেন তিনি। এ সময় ফেসবুক পোস্টে জাইমা অভিব্যক্তি প্রকাশ করে লেখেন, দৃক গ্যালারির শিক্ষক-শিক্ষার্থী, রাহনুমা আহমেদ এবং শহীদুল আলমকে আন্তরিক ধন্যবাদ।

জাইমা আরও লেখেন, আমাদের দেশের শিল্পীদের, বিশেষ করে তরুণ নতুন কণ্ঠগুলোর অসাধারণ প্রতিভা আর প্রাণচাঞ্চল্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

পোস্টের শেষে কেনিয়ার বিশ্বখ্যাত ঔপন্যাসিক, চিন্তাবিদ, লেখক নগুগি ওয়া থিয়োঙ্গোর একটি লেখা শেয়ার করেন জাইমা। যেখানে লেখা ছিল- ‘শিল্পবিহীন সংস্কৃতি হলো একটি স্মৃতিহীন সংস্কৃতি’।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ