ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে সরে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
তিনি বলেন, জামায়াত শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার নীতি থেকে সরে এসেছে। এ কারণে জামায়াতের জোটে থাকা ইসলামী দলগুলোর ওই জোট ত্যাগ করা উচিত। তবে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামায়াত আপোষমূলক নির্বাচনের পথে হাঁটছে, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিয়ে জনমনে নতুন করে শঙ্কা তৈরি করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে কোনো আসন সমঝোতার সম্ভাবনা নাকচ করেছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
















