রবিবার , 7 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

T.E.A Cosmo Carnival-এ স্টানিং লুকে আলিশা ইসলাম: গ্রামীণ বাংলার গল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার আঞ্জুমান মুনিয়া

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 7, 2025 8:41 পূর্বাহ্ন

তানজিনুল ইসলাম তামিম

আন্তর্জাতিক মানের গ্ল্যামার ও সংস্কৃতির মিলনমেলায় T.E.A Cosmo Carnival-এ স্টার্নিং একটি ভাইব কম্বোতে হাজির হয়েছিলেন আলিশা ইসলাম। একতারা এবং ঐতিহ্যবাহী ড্রেসের প্রতীককে আধুনিকভাবে উপস্থাপন করে তিনি অসাধারণভাবে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশকে। উপস্থিত দর্শক ও ফ্যাশন অনুরাগীরা বলেন—ওয়েস্টার্ন ভাইবের মধ্যেও তিনি খুব স্মার্ট ও নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের পরিচয়।

এই আলোচিত কস্টিউমটির ডিজাইনার আঞ্জুমান মুনিয়া জানান, পোশাকটি কেবল একটি ড্রেস নয়—এটি এক অনন্য ক্যানভাস, যেখানে জীবন্ত হয়ে উঠেছে বাংলার গ্রামীণ জীবন। “এই কস্টিউমটি শুধু পোশাক নয়—এটা একখণ্ড ক্যানভাস, যেখানে ফুটে উঠেছে গ্রামের মানুষের গল্প। আমি ব্যবহার করেছি পিউ লেদার, যার মজবুত বুননে আছে দৃঢ়তা ও সংগ্রামের প্রতীক। ঠিক যেমন আমাদের গ্রামীণ মানুষের জীবনে রয়েছে পরিশ্রম আর সাহস।

তিনি আরও বলেন, এই দৃঢ় ভিত্তির ওপর আমি রঙ তুলেছি পটচিত্রে—নদীর পাড়ের হাসি, হাটের কোলাহল, মাঠে কৃষকের কাজ, ঘরের কাজে ব্যস্ত নারীদের গল্প… সব মিলিয়ে এক টুকরো গ্রামীণ বাংলাদেশের রঙিন জীবন।

প্রতিটি সেলাই, এমব্রয়ডারি আর প্যাচওয়ার্কের ভেতরে আছে আমার ভালোবাসা, ধৈর্য এবং পরিশ্রম। আমার কাছে ফ্যাশন মানে শুধু সৌন্দর্য নয়; এটি অনুভূতি, পরিচয় এবং সংস্কৃতির বাহক। পোশাক হলো ইতিহাস, মাটি ও বাংলাদেশকে নিজের সাথে বহন করার একটি বিশেষ রূপ।”

T.E.A Cosmo Carnival-এর মঞ্চে আলিশার এই লুক ও মুনিয়ার সৃজনশীল কস্টিউম এখন ব্যাপক আলোচনায়, যা নতুনভাবে তুলে ধরেছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও আধুনিক ফ্যাশনের শক্তিশালী মেলবন্ধন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান

সব জেলা-উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চান প্রধানমন্ত্রী

আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস

ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

কেরানীগঞ্জে পোস্টাল ভোটিং বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী

সাবেক এমপিসহ আওয়ামী লীগের তিন নেতার জামিন

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

স্বপ্নের নতুন অধ্যায় শুরু—অভিনয়ে নাম লেখালেন মিস আর্থ মেঘনা আলম

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বন্ধ ঘোষণা