বুধবার , 11 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢাকার ১৩টি আসনে ১৪শ’ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 11, 2026 12:58 অপরাহ্ন

রাজধানীর ১৩টি আসনে ১৪শ’ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র আছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং অফিসার বলেন, এসব কেন্দ্রের প্রতিটিতে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া, অন্য কেন্দ্রগুলোর বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে। ঝুঁকিপূর্ন কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি আছে সরকারের।

এদিকে, ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি সুবিধা। কোনো কারণে বিদুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি ভোটকেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ