ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সময়সূচি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে রেকর্ড করা ভাষণ সম্প্রচার করবেন বিটিভি ও বেতার ইতোমধ্যে বক্তব্যটি ধারণ করে রেখেছে।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
গতকাল দুপুরে সিইসি ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নির্বাচন আয়োজন, গণভোট ও সার্বিক প্রস্তুতির চিত্র রাষ্ট্রপতিকে জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, তপশিলে ভোটের তারিখসহ সব গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ থাকবে। সম্ভাব্যভাবে ৮ অথবা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
বুধবার সকাল থেকেই নির্বাচন ভবনকে ঘিরে নিরাপত্তা জোরদার ছিল। বেলা ১১টার দিকে কমিশন বৈঠকে বসে এবং এরপর তারা বঙ্গভবনে যান। প্রায় দেড় ঘণ্টার আলোচনা শেষে দুপুর ২টার দিকে তারা বেরিয়ে আসেন। সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলেননি।
বঙ্গভবন থেকে ফিরে কমিশন সদস্যরা আরও এক দফা বৈঠক করেন। এরপর বিকেল ৪টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। পরে কমিশনের একাধিক সদস্য সাংবাদিকদের তপশিল এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার সারাংশ জানান। আনুষ্ঠানিক বক্তব্য দেন ইসি সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, সদস্যসংখ্যার অবস্থা, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জটিলতা, ব্যালট পেপারের নকশা–রং, পোস্টাল ব্যালট পৌঁছানোর পদ্ধতি এসব বিষয়ে রাষ্ট্রপতিকে আপডেট দেওয়া হয়েছে। নির্বাচন প্রস্তুতিতে ইসির অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি।
তপশিল ঘোষণার আগে রাজধানীতে জনসমাগম ও অনুমোদনহীন রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার ও পুলিশ প্রশাসন।
বুধবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধ কোনো কর্মসূচি অনুমোদন পাবে না, এবং নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
















