ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন জন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) এবং আবুল কালাম আজাদ ওরফে উত্থান (৫৪)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি কালো রঙের র্যাব লেখা কটি, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার এবং এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পাওয়া যায় যে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় একটি সংঘবদ্ধ দল র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আসামিদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















