মঙ্গলবার , 30 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 30, 2025 11:27 পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবারবর্গ এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, সর্বশক্তিমান যেন এই কঠিন সময়ে তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, সেই উষ্ণ বৈঠকের কথা তিনি আজও স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর চিন্তাধারা ও কর্মপন্থা ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে।

শেষে নরেন্দ্র মোদি মরহুমার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

কেরানীগঞ্জে লাইসেন্সবিহীন অকটেন বিক্রি ও মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ করা হলো ৩০০ লিটার জ্বালানি

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম: শেখ হাসিনা

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি

ভদ্রতার মুখোশ পড়ে অনেক কেন্দ্রীয় নেতা চাঁদাবাজি করছেন’

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

জিয়াউর রহমান স্বাধীনতার এক অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু