বুধবার , 8 এপ্রিল 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
এপ্রিল 8, 2026 5:57 অপরাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মে’র মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরকে সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে ভারত সরকার।

কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-দিল্লি সম্পর্ক নতুনভাবে জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও থাকতে পারেন। ভারত সরকার উচ্চমাত্রার রাষ্ট্রীয় আতিথেয়তার প্রস্তুতি নিচ্ছে।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। সেই প্রেক্ষাপটে সম্পর্ক পুনরুজ্জীবিত ও আরও গভীর করাই এই সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আনার দিকেও নজর দেওয়া হচ্ছে।

সফরকে ঘিরে প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং জ্বালানি সহযোগিতাসহ অন্তত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। সেচের জন্য ডিজেল আমদানির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সম্ভাব্য সফর ও চুক্তি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফর এই প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্টরা মনে করছেন—এই সফরের মধ্য দিয়েই বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

হাদির অবস্থা ক্রিটিক্যাল, তিনি বেঁচে আছেন: ডা. জাহিদ রায়হান

খামের ভেতর টাকা ভরে বিলি, জামায়াতকর্মীসহ আটক ৫

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত,নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস

সব সময় সাংবাদিকদের সাথে আছি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর বন্ধ ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা